Movies Info
শাকিব-অপুর চিরদিনই তুমি যে আমারঢাকার অদূরে পূবাইলে চলছে শাকিব খান ও অপু বিশ্বাস জুটির নতুন ছবি চিরদিনই তুমি যে আমার। বদিউল আলম খোকনের পরিচালনায় এসএম ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে রোমান্টিক অ্যাকশন ঘরানার এই ছবিটি। মধ্যবিত্ত পরিবারের ছেলে রাজা আর ধনাঢ্য পরিবারের আদরের মেয়ে প্রিয়া। বাবা-মা না থাকায় প্রিয়াকে মানুষ করার দায়িত্ব এসে পরে বড় ভাই রাশেদের উপর। একপর্যায়ে রাজার সাথে প্রিয়ার মন দেয়া নেয়া, প্রেম, অতঃপর পালিয়ে বিয়ে। আর এ বিয়ে কোন ভাবেই মেনে নিতে পারে না রাশেদ। আর দশটা বাংলা ছবির মতোই গড়ে উঠেছে এ ছবির কাহিনি। নেই সংলাপের কোন নতুনত্ব, নেই কোন চাকচিক্য। এতকিছুর পরও এ ছবিটির শ্যুটিং চলছে বেশ জোড়ে সোড়ে। বলছি বদিউল আলম খোকন পরিচালিত ‘চির দিনই তুমি যে আমার’ ছবির কথা। সংলাপ লিখার দায়িত্ব পালন করছেন কমল সরকার। এ ছবিতে আলোচিত বিষয় হলো ছবিটি নির্মিত হচ্ছে কথিত ডিজিটাল প্রযুক্তিতে। আর অন্য দিকে শাকিব-অপু জুটিকে নিয়ে বদিউল আলম খোকনের ছবি মানেই সুপার হিট। ছবিটির মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস আর মিশা সওদাগর। আর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রবির মিত্র, রেহানা জলিসহ আরো অনেকে। পুরো ছবির শ্যুটিং করা হবে দেশের বিভিন্ন লোকেশনে। আসছে নতুন বছরে মুক্তি দেয়া হবে বদিউল আলম খোকনের এ ছবিটি। এখন দেখার বিষয় তার পরিচালিত শাকিব-অপুর জুটির এ ছবিটি কতটুকু দর্শক গ্রহণযোগ্য পায়।
Download Link In Hd
Download Link In HQ
Uppit Download Link
uploadboy Download Link
Geen opmerkingen:
Een reactie posten